আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৯ মে || নতুন করে রাজ্যে আরো ১০ জনের দেহে মিললো করোনা পজেটিভ। মুখ্যমন্ত্রী এক সোস্যাল মিডিয়া বার্তায় জানান, শুক্রবার রাজ্যের ৯১৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে, তার মধ্যে ১০ জনের দেহে করোনা জীবানু পাওয়া গেছে। মূখ্যমন্ত্রী জানান, এই ১০ জনের মধ্যে ৫ জন চেন্নাই এবং ব্যাঙ্গালুড়ু, ৮ জন বাংলাদেশ থেকে রাজ্যে এসেছে। ১ জন বি এস এফ’র ৮৬ নম্বর ব্যাটেলিয়নের এবং ১ জন বহিঃরাজ্য ফেরৎ।
এখন রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ২৫৪ জন।
মূখ্যমন্ত্রী জানান, বিমানে আসা যাত্রীদের নমুনা পরীক্ষা নেগেটিভ এসেছে।
