আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৮ মে ৷। করোনা ভাইরাস সংক্রমণ আটকাতে গোটা দেশে লকডাউন থাকার কারণে বাংলাদেশে আটকে পরা রাজ্যের ১২৯ জন বাসিন্দা রাজ্যে ফিরেছে। বৃহস্পতিবার রাজধানীর আখাউড়া স্থলবন্দর দিয়ে তারা রাজ্যে প্রবেশ করেছে। এদিন বাংলাদেশ থেকে ফিরে আসা রাজ্যের বাসিন্দাদের ফেরার প্রক্রিয়া তদারকি ও তাদের শুভেচ্ছা জানাতে সাংসদ প্রতিমা ভৌমিক আখাউড়া স্থলবন্দরে উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার রবি গাঙ্গুলী দাস।জানা যায়, এদিন রাজ্যের আখাউড়া স্থলবন্দর ছাড়াও করিমগ এবং ডাউকি স্থল সীমান্ত চেকপোষ্ট দিয়ে দেশে ফিরছে আরও ১০১ জন ভারতীয়।
