আপডেট প্রতিনিধি, আগরতলা, ১০ জুন || কোভিড আক্রান্ত রাজ্যের ৪৬ জন রোগী সুস্থ হয়ে উঠলেন। বুধবার তাদের রিপোর্ট নেগেটিভ আসায় রাজধানীর ভগৎ সিং যুব আবাসের কোভিড কেয়ার সেন্টার থেকে ছুটি দেওয়া হয়েছে। এক ট্যুইট বার্তায় এই তথ্য জানান রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।
