ইআপডেট প্রতিনিধি, আগরতলা, ১০ জুন || রাজ্যে করোনা গ্রাফ উর্দ্ধমুখি। বুধবার রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয় ৩১ জন। এদিন ১,৩৭৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তার মধ্যে ৩১ জনের দেহে করোনা জীবানু পাওয়া গেছে। মুখ্যমন্ত্রী এক সোস্যাল মিডিয়া বার্তায় এই তথ্য জানান। মূখ্যমন্ত্রী জানান, আক্রান্ত ৩১ জনের মধ্যে পশ্চিম ত্রিপুরা জেলায় ১৭ জন, সিপাহীজলা জেলায় ৮ জন, ধলাই জেলায় ১ জন, ঊনকোটি জেলায় ২ জন এবং গোমতী জেলায় ৩ জন। তাদের সকলেই ট্রেভেল হিস্টোরি রয়েছে।
বর্তমানে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ৮৯৮জন।
