আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৯ জুন ৷। করোনা আক্রান্ত হয়ে রাজ্যে প্রথম মৃত্যু ব্যক্তির মরদেহ সৎকার নিয়ে হচ্ছে বিপত্তি। বটতলা মহাশ্মশানে করোনা আক্রান্ত ব্যক্তির মৃতদেহ সৎকার করা যাবে না – এই দাবীতে মহাশ্মশানে রাস্তা অবরোধ করে এলাকার জনগণ। এই নিয়ে মঙ্গলবার

রাতে গোটা এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এলাকাবাসীদের অভিযোগ, তারা খবর পায় মঙ্গলবার রাজ্যে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হওয়া ব্যাক্তির মৃতদেহ সৎকার করার জন্য বটতলা মহাশ্মশানে নিয়ে আসা হচ্ছে। এরপর থকেই মহাশ্মশান চত্বর ঘেরাও করে বিক্ষোভ দেখাতে থাকে এলাকার জনগণ।