আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৮ জুন ৷। রাজ্যে হু হু করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। বৃহস্পতিবার সকালে এক সোস্যাল মিডিয়া বার্তায় মুখ্যমন্ত্রী জানান, রাজ্যে এদিন নতুন করে আরও ৯ জন করোনা আক্রান্ত হয়েছে। এর মধ্যে ৩ জন সম্প্রতি বহিঃরাজ্য থেকে বিমানে রাজ্যে ফিরেছে। এদিন ১৩০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছিল। তার মধ্যে ৯ জনের দেহে করোনা জীবাণু পাওয়া যায়। এর মধ্যে ৫ জন খোয়াই জেলার, ৩ জন পশ্চিম ত্রিপুরা এবং ১ জন গোমতী জেলার বাসিন্দা।রাতে আবার এক মিডিয়া বার্তায় মুখ্যমন্ত্রী জানান, এদিন ফের ১,২৫০ জনের নমুনা পরীক্ষায় রাজ্যে আরও ১১ জনের দেহে করোনা জীবাণু পাওয়া যায়। এর মধ্যে ১ জন লড়ি চালক এবং বাকিদের ট্রেভেল হিস্টোরি ছিল। এই ১১ জনের মধ্যে ৪ জন ঊনকোটি জেলার, ৩ জন সিপাহীজলা জেলার, ৩ জন উত্তর ত্রিপুরা জেলার এবং ১ জন ধলাই ত্রিপুরা জেলার বাসিন্দা।
সুতরাং বৃহস্পতিবার রাজ্যে মোট আক্রান্ত হয় ২০ জন। বর্তমানে রাজ্যের মোট করোনা সংক্রমণের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১,১৫৮ জন। তবে এখনো পর্যন্ত রাজ্যে করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়ে উঠেন ৬১৪ জন।
