আপডেট প্রতিনিধি, আগরতলা, ৩০ জুন || রাজ্যে ফের নতুন করে কোভিড-১৯ আক্রান্ত হন আরও ৮ জন। মঙ্গলবার রাজ্যে ১০৭১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তার মধ্যে ৮ জনের রিপোর্ট পজেটিভ এসেছে। এদিন মুখ্যমন্ত্রী এক সোস্যাল মিডিয়া বার্তায় এই তথ্য জানান। মূখ্যমন্ত্রী জানান, এই ৮ জনের মধ্যে ৩ জন দক্ষিআপডেটণ ত্রিপুরা, ২ জন পশ্চিম ত্রিপুরা, ২ জন উত্তর ত্রিপুরা এবং ১ জন খোয়াই জেলার বাসিন্দা।
রাজ্যে বতর্মানে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১,৩৯৩ জন।
