আপডেট প্রতিনিধি, আগরতলা, ৩০ জুন || রাজ্যে করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে জুলাই মাসে বিভিন্ন দিকে কড়াকড়ি করতে চলছে রাজ্য সরকার। আগামী রবিবার ২৪ ঘন্টার জন্য (৫ই জুলাই) গোটা রাজ্যেই পুরোপুরি লকডাউন ঘোষণা করলো রাজ্য সরআপডেটকার। মঙ্গলবার মহাকরণে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই কথা জানান রাজ্যের শিক্ষামন্ত্রী রতন লাল নাথ। তিনি জানান, রাজ্যের একটা বড় অংশ লক ডাউন লকডাউনকে খুব হাল্কা ভাবে নিচ্ছে। তাদের জন্যই এই কড়াকড়ি। এদিন তিনি আরও জানান, মাস্ক না পড়লে জরিমানা ১০০ থেকে বাড়িয়ে ২০০ টাকা করা হয়েছে।
