রাজ্যে ফের করোনা আক্রান্ত এক ব্যাক্তির মৃত্যু, নতুন আক্রান্ত ৩২, মোট সংক্রমিত ১,৯৬৩

IMG-20200711-WA0072আপডেট প্রতিনিধি, আগরতলা, ১১ জুলাই ৷। রাজ্যে করোনা আক্রান্ত এক ব্যাক্তির মৃত্যু হয়েছে শনিবার। তিনি খোয়াই জেলার বাসিন্দা। শনিবার রাজধানীর জি বি হাসপাতালে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। এই নিয়ে করোনা আক্রান্ত হয়ে রাজ্যে প্রাণ হারায় ২ জন। এদিন এক সোস্যাল মিডিয়া বার্তায় এই খবর জানান রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।
তিনি আরও জানান, শনিবার রাজ্যে নতুন করে আরও ৩২ জনের দেহে করোনা জীবানু পাওয়া গেছে। তিনি জানান, এদিন রাজ্যে মোট ১,৮০৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তার মধ্যে ৩২ জনের রিপোর্ট পজেটিভ আসে। এই ৩২ জনের মধ্যে ১২ জন পশ্চিম ত্রিপুরা, ৫ জন সিপাহীজলা, ৫ জন গোমতী, ৪ জন উত্তর ত্রিপুরা, ২ জন খোয়াই, ২ জন ঊনকোটি, ১ জন ধলাই এবং ১ জন দক্ষিণ ত্রিপুরা জেলার বাসিন্দা।
রাজ্যে মোট সংক্রমিত হয় ১,৯৬৩ জন। সুস্থ হয়ে উঠেন ১,৩৭২ জন। চিকিৎসাধীন রয়েছেন ৫৭৬ জন। মৃত্যু হয় ২ জনের।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*