বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ০২ আগষ্ট ৷। বাইখোড়া কৃষি সমবায় সমিতির উদ্দ্যোগে ২ লক্ষ্য ৮০ হাজার টাকা ব্যয় করে ধানের চারা রোপণের মেশিন ক্রয় করা হয়েছে। শান্তিরবাজার মহকুমার কৃষদের উন্নয়নের কথা মাথায় রেখে বাইখোড়া কৃষি সমবায় সমিতি কাজ করে যাচ্ছে। এরই মধ্যে কৃষদের ধানের চারা রোপণের জন্য নতুন একটি মেশিন ক্রয় করা হয়েছে। বিগতদিনে সমগ্র দক্ষিন ত্রিপুরা জুরে এমন কোনো মেশিন ছিলো না। কৃষকরা দৈনিক ৪০০ টাকা হাজিরা করে কাজের শ্রমিক রাখতে হতো। এতে করে কৃষকরা কৃষি কাজে বেশি লাভবান হতো না বলে জানা যায়। তাই কৃষকদের উন্নয়নের স্বার্থে বাইখোড়া কৃষি সমবায় সিমিতির উদ্দ্যোগে ২ লক্ষ্য ৮০ হাজার টাকা ব্যয় করে ধানের চারা রোপনের নতুন মেশিন ক্রয় করা হরেছে। রবিবার এই কথা জানান বাইখোড়া কৃষি সমবায় সমিতির প্রেসিডেন্ট রতন বৈদ্য। ধান রোপনের এই অত্যাধুনিক মেশিনটি বাইখোড়া চড়কবাই গ্রামপঞ্চায়েতের কৃষক মনব্রত সরকারের মাঠে পরিক্ষামূলক ভাবে চালানো হয়। এই ধানের চারা রোপনের মেশিনের পরিক্ষামূলক কর্মসূচীতে শান্তিরবাজার মহকুমা শাসক, বগাফা কৃষিদপ্তরের এস এ দেবাশীষ পাল সহ এলাকার লোকজনেরা উপস্থিত ছিলেন। এই মেশিন চালানো নিয়ে এলাকার লোকজনের মধ্যে ব্যাপক কৌতুহল লক্ষ্য করা যায়।ধানের চারা রোপণের মেশিন ক্রয় করে পরীক্ষামূলকভাবে সফল চালনা
বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ০২ আগষ্ট ৷। বাইখোড়া কৃষি সমবায় সমিতির উদ্দ্যোগে ২ লক্ষ্য ৮০ হাজার টাকা ব্যয় করে ধানের চারা রোপণের মেশিন ক্রয় করা হয়েছে। শান্তিরবাজার মহকুমার কৃষদের উন্নয়নের কথা মাথায় রেখে বাইখোড়া কৃষি সমবায় সমিতি কাজ করে যাচ্ছে। এরই মধ্যে কৃষদের ধানের চারা রোপণের জন্য নতুন একটি মেশিন ক্রয় করা হয়েছে। বিগতদিনে সমগ্র দক্ষিন ত্রিপুরা জুরে এমন কোনো মেশিন ছিলো না। কৃষকরা দৈনিক ৪০০ টাকা হাজিরা করে কাজের শ্রমিক রাখতে হতো। এতে করে কৃষকরা কৃষি কাজে বেশি লাভবান হতো না বলে জানা যায়। তাই কৃষকদের উন্নয়নের স্বার্থে বাইখোড়া কৃষি সমবায় সিমিতির উদ্দ্যোগে ২ লক্ষ্য ৮০ হাজার টাকা ব্যয় করে ধানের চারা রোপনের নতুন মেশিন ক্রয় করা হরেছে। রবিবার এই কথা জানান বাইখোড়া কৃষি সমবায় সমিতির প্রেসিডেন্ট রতন বৈদ্য। ধান রোপনের এই অত্যাধুনিক মেশিনটি বাইখোড়া চড়কবাই গ্রামপঞ্চায়েতের কৃষক মনব্রত সরকারের মাঠে পরিক্ষামূলক ভাবে চালানো হয়। এই ধানের চারা রোপনের মেশিনের পরিক্ষামূলক কর্মসূচীতে শান্তিরবাজার মহকুমা শাসক, বগাফা কৃষিদপ্তরের এস এ দেবাশীষ পাল সহ এলাকার লোকজনেরা উপস্থিত ছিলেন। এই মেশিন চালানো নিয়ে এলাকার লোকজনের মধ্যে ব্যাপক কৌতুহল লক্ষ্য করা যায়।