করোনা আক্রান্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, ভর্তি হাসপাতালে

amitজাতীয় ডেস্ক, দিল্লী, ০২ আগষ্ট ৷। করোনা আক্রান্ত হলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দিল্লি সংলগ্ন হরিয়ানার গুরুগ্রামে একটি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়েছে বলে জানা গিয়েছে। রবিবার এক টুইট বার্তায় তিনি লিখেছেন,” প্রাথমিক উপসর্গ থাকায় করোনা পরীক্ষা করিয়েছিলাম। রিপোর্ট পজেটিভ এসেছে। শারীরিক অবস্থা ভাল আছে। তবে চিকিৎসকদের পরামর্শ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছি। আমি সবাইকে অনুরোধ করব, যাঁরা কয়েকদিনে আমার সংস্পর্শে এসেছেন, তাঁরা সেল্ফ আইসোলেশনে থাকুন এবং পরীক্ষা করান।”
জানা যায়, কয়েকদিন আগে মন্ত্রিসভার বৈঠকে যোগ দিয়েছিলেন অমিত শাহ।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*