পবিত্র করের বাড়িতে হামলা, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে ফের আক্রান্ত সংবাদমাধ্যম

IMG-20201220-WA0050আপডেট প্রতিনিধি, আগরতলা, ২০ ডিসেম্বর || রাজ্যে ফের আক্রান্ত সংবাদমাধ্যম। এবার আক্রান্ত হলেন চিত্র সাংবাদিক। রবিবার খয়েরপুরে প্রাক্তন বাম বিধায়ক পবিত্র করের বাড়িতে ছিল বামেদের কনভেনশন। সেই কনভেনশনে হামলা চালায় একদল সমাজদ্রোহী। এতে আহত হয় বেশ ৩ জন বাম কর্মী। পরে দমকল বাহিনীর কর্মীরা এসে আহতদের হাসপাতালে নিয়ে যায়। সেই সংবাদ সমগ্র করতে গিয়ে সেই সমাজদ্রোহীদের হাতে আক্রান্ত হলেন রাজ্যের দুই চিত্র সাংবাদিক। এরা হলেন স্যন্দন পত্রিকার সিনিয়র চিত্র সাংবাদিক প্রানগোপাল আচার্য ও রাইজিং ত্রিপুরার চিত্র সাংবাদিক পিন্টু পাল। এই ঘটনার পর বোধজং থানায় একটি মামলা করা হয়। এই ঘটনার তীব্র নিন্দা করে দোষীদের গ্রপ্তাদের দাবি জানায় ত্রিপুরা ফটো জার্নালিস্টস এসোসিয়েশন এবং ত্রিপুরা জার্নালিস্টস ইউনিয়ন।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*