আপডেট প্রতিনিধি, আগরতলা, ২২ ডিসেম্বর || জয়েন্ট মুভমেন্ট কমিটি ১০,৩২৩ এর গণঅবস্থান মঙ্গলবার ১৬তম দিনে পা দিল। টানা ১৬ দিন ধরে চলছে এই গণঅবস্থান। মঙ্গলবার জয়েন্ট মুভমেন্ট কমিটি ১০,৩২৩ শিক্ষক-শিক্ষিকাদের বাচ্চারা এসে বসেন এই গণঅবস্থানে। কচিকাঁচা শিশুরা এই গণঅবস্থান থেকে তাদের মা-বাবার চাকরি ফিরিয়ে দেওয়ার দাবি জানান রাজ্যে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের কাছে।
পাশাপাশি, জয়েন্ট মুভমেন্ট কমিটি ১০,৩২৩ শিক্ষকদের গণঅবস্থান থেকে জনজাতী শিক্ষক শিক্ষিকা সবাই মিলে এদিন রাত ১২টার পর পথে তিরিং উৎসব পালন করেন। এই উৎসবটা জনজাতি দের নববর্ষ উৎসব বলা হয়।
