ফের পথ দুর্ঘটনায় গুরুতর জখম এক ব্যক্তি

IMG_20210108_165217আপডেট প্রতিনিধি, বক্সনগর, ০৭ জানুয়ারী || আবারো অটো ট্রাক ও হিরো হোন্ডা বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর ভাবে আহত হলেন এক ব্যক্তি। ঘটনা কলমচৌড়া থানাধীন বেলুয়ারচর এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, শুক্রবার সকাল ৭টা ৩০ মিনিটে বিশালগড় থেকে একটি নম্বরবিহীন হিরো হোন্ডা বাইক নিয়ে জজু মিয়া নামে এক ব্যক্তি বন্ধন এর টাকা দিতে বক্সনগরের ভেলুয়ারচর এলাকায় আসতেই অপর দিক থেকে তিন চাকার একটি নীল রঙের অটো ট্রাক গাড়ি বক্সনগর দিক থেকে ডেকোরেটরের মাল নিয়ে যাওয়ার সময় বেলুয়ারচর গিয়ে বাইকের সাথে মুখোমুখি সংঘর্ষ বাধে। গাড়িটি সরাসরি বাইকটিকে ধাক্কা মারতে বাইক চালক ছিটকে রাস্তার ওপাশে পড়ে যায়। এলাকার লোকজন বাইকের বিকট শব্দ শুনতে পেয়ে বাইক চালক জজু মিয়াকে বক্সনগর সামাজিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসে। জানা যায়, তার পায়ে গুরুতর আঘাত লাগাতে তার পায়ের দুই জায়গায় ভেঙ্গে যায়। কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা গুরুতর দেখে উন্নত চিকিৎসার জন্য জিবি হাসপাতালে রেফার করে দেন। এদিকে এই ঘটনার খবর পেয়ে কলমচৌড়া থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাড়িসহ চালককে আটক করে কলমচৌড়া থানায় নিয়ে আসে। যতটুকু জানা যায়, বাইক চালক হ্যালমেট বিহীন ছিল এবং তার বাইকের কোন নম্বর ছিল না। বাইকটি খুব দ্রুতগতিতে আশাতেই মুখোমুখি সংঘর্ষ বাধে গাড়ির সাথে। বাইক চালক জজু মিয়ার বাড়ি বিশালগড় থানার অন্তর্গত গজারিয়া এলাকায়। পিতা রমিজ উদ্দিন। গাড়িচালক ধনঞ্জয় দাসের বাড়ি চললাম এলাকায়। অটো ট্রাক গাড়িটির নাম্বার টি আর ০৭ বি ১৬৭২। বাইক ও গাড়ি সহ গাড়ি চালক বর্তমানে কলমচৌড়া থানায় রয়েছে। বাইক চালক সুস্থ হওয়া না পর্যন্ত গাড়িচালক থানায় থাকবেন বলে জানা যায়।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*