চিত্রসাংবাদিকদের তিন দিনের কর্মশালার পরিসমাপ্তি

আপডেট প্রতিনিধি, আগরতলা, ২১ ফেব্রুয়ারী || ত্রিপুরা ফটো জার্নালিস্টস এসোসিয়েশন’র উদ্যোগে আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত চিত্রসাংবাদিকদের তিন দিনের কর্মশালার সমাপ্তি হয় রবিবার। আগরতলা শহর সহ বিভিন্ন জেলা থেকে মোট ৬৫ জন চিত্রসাংবাদিক এই কর্মশালায় অংশগ্রহণ করেন। এই তিনদিনের কর্মশালার প্রথম দিনে চিত্রসাংবাদিকতার নান্দনিকতা ও ফটোগ্রাফির অতীত ও বর্তমান নিয়ে আলোচনা করেন কলকাতা থেকে আগত জাতীয় পুরস্কার প্রাপ্ত ডকুমেন্টারী ফিল্ম মেকার শুভেন্দু চ্যাটার্জী। দ্বিতীয় দিনে ও তৃতীয় দিনে বেসিকস অব টেলিভশন ক্যামেরা, ফ্রেমিং, কম্পোসিশন, লাইট, আউট ডোর শুটিং, ইনডোর শুটিং, ইন্টারভিউ নেবার কৌশল ইত্যাদি নিয়ে আলোচনা করেন কলকাতা থেকে আগত আকাশ বাংলা চ্যানেলের প্রাক্তন চিফ ক্যামেরাম্যান বাবলু দাস। এই কর্মশালাকে ঘিরে চিত্রসাংবাদিকদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ করা গেছে। ত্রিপুরা ফটো জার্নালিস্টস এসোসিয়েশন’র সম্পাদক রমাকান্ত দে এক প্রেস বিবৃতিতে এই খবর জানান।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*