আপডেট প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২১ ফেব্রুয়ারী || রাজ্যভিত্তিক ১২ দিন ব্যাপী হর্নবিল উৎসবের সমাপ্তি হলো রবিবার। ১২ দিনব্যাপী হর্নবিল উৎসবের সমাপ্তি দিনে ছিল মূল অনুষ্ঠান। সমাপ্তি দিনের অনুষ্ঠানের উদ্বোধন করেন বনমন্ত্রী মেবার কুমার জমাতিয়া। তাছাড়া উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়, বনদপ্তরের পি সি সি এফ ডক্টর ডি কে শর্মা, ভারত সরকারের বনদপ্তরের এ ডি জি শিশির কুমার রাঠোর সহ অন্যান্যরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা সভাধিপতি জয়দেব দেববর্মা। সমাপ্তি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বন মন্ত্রী বলেন, বনকে ও বন্যপ্রাণীকে রক্ষা করার জন্য এই হর্নবিল উৎসবকে কেন্দ্র করে দশ দিনব্যাপী বিভিন্ন গ্রামে সচেতনতামূলক প্রোগ্রাম করা হয়েছে। বনকে রক্ষা করতে না পারলে ধীরে ধীরে সব ধ্বংস হয়ে যাবে। তাই প্রাকৃতিক সম্পদকে আমাদের বাঁচিয়ে রাখতে হবে।
উল্লেখ্য, সমাপ্তি দিনে হর্নবিল উৎসব চলাকালীন উৎসবস্থলের পাশে একটি গাছে দুটি হর্নবিল অর্থাৎ ধনেশ পাখি এসে হাজির হয়।
