সাগর দেব, তেলিয়ামুড়া, ০৩ মার্চ || সাড়ে চার বছরের নাবালিকা ধর্ষণ ও খুন কান্ডে অভিযুক্ত অভিজিৎ ত্রিপুরা র দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেসের এক প্রতিনিধি দল তেলিয়ামুড়া থানাধীন দুস্কি এলাকা ঈশান চন্দ্র পাড়ায় বাড়িতে যায়। এই প্রতিনিধি দলে ছিলেন রাজ্য প্রদেশ মহিলা কংগ্রেস ইশক ইস্ট লোকসভা কেন্দ্রের ইন-চার্জ পূর্নিতা চাকমা সহ শ্রেয়শী লস্কর এবং প্রাক্তন বিধায়ক অশোক কুমার বৈদ্য। বুধবার দুপুরে প্রতিনিধিদলটি পরিবারের অন্যান্য সদস্যদের সাথে কথা বলে।এদিন এক সাক্ষাৎকারে পূর্ণিতা চাকমা সরকারের কাছে আবেদন রাখেন যেন, ধর্ষণ ও খুনের সাথে জড়িত অভিজিৎ ত্রিপুরাকে শাস্তি দিওয়া হয় এবং শিশু কন্যাটির পরিবারটিকে সরকারিভাবে আর্থিক সাহায্য করা হয়।
পাশাপাশি এদিন নাবালিকা কন্যা ধর্ষণ ও গভীর জঙ্গলে নিয়ে গিয়ে খুন করার বিষয়টি নিয়ে তেলিয়ামুড়া থানায় এসে অভিযুক্ত অভিজিৎ ত্রিপুরার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান শিশু সুরক্ষা কমিশনার চেয়ারপার্সন নিলিমা ঘোষ। বুধবার দুপুরে চেয়ারপার্সন নিলিমা ঘোষের নেতৃত্বে এক প্রতিনিধি দল ছুটে আসে থানায়। থানায় এসে থানার পুলিশের সাথে নাবালিকা শিশু কন্যার সাথে বর্বরোচিত ঘটনা সহ খুন হওয়ার বিষয়টি নিয়ে আলোচনা করেন।
