আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৩ মার্চ || টানা ১৬ দিন লড়াইয়ে পর অবশেষে মৃত্যুর কোলে ঢলে পড়লো বিলোনিয়ার অগ্নিদগ্ধা ছাত্রীটি। বুধবার সকালে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করে বিলোনিয়া বিদ্যাপীঠের অগ্নিদগ্ধা ছাত্রী ঝুমা দে। সে এই বিদ্যালয়ের দ্বাদশ শ্রেণীর ছাত্রী ছিল।
উল্লেখ্য, সরস্বতী পূজোর দিন বিদ্যালয়ে পূজোর প্যান্ডেলে অসাবধানতাবসত জ্বলন্ত মোম থেকে আগুন লেগে যায়। এরপর টানা ১৬ দিন লড়াইয়ের পর বুধবার সে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। তার এই অকাল প্রয়ানে শোকাহত গোটা বিলোনিয়াবাসী।
