সাগর দেব, তেলিয়ামুড়া, ০৩ মার্চ || চারদিনের মাথায় রহস্যজনকভাবে নিখোঁজ হওয়া যুবকের মৃতদেহ উদ্ধার করল তেলিয়ামুড়া থানার পুলিশ। আদতে কি আত্মহত্যা না খুন সেই বিষয়ে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে। উদ্ধারকৃত যুবকের নাম সৌম্য সরকার। বাড়ী তেলিয়ামুড়া থানাধীন মহারানী পুর কপালী টিলা এলাকায়।সংবাদে জানা যায়, ফেব্রুয়ারি মাসের ২৮ তারিখ গরু নিয়ে সকালে বের হয় সৌম্য সরকার। সন্ধ্যা নাগাদ বাড়ি না ফেরায় বাড়ির লোকজন খোঁজা খোঁজি শুরু করে। পরে তেলিয়ামুড়া থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন পরিবারের লোকেরা। বুধবার এলাকাবাসীরা লাকড়ি করতে গিয়ে ঝুলন্ত অবস্থায় তার মৃতদেহ দেখতে পেয়ে তেলিয়ামুড়া থানায় খবর দেয়া হয়। ঘটনাস্থলে তেলেমারক থানার পুলিশকর্মী সহ তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক সোনা চরণ জমাতিয়া ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে তেলিয়ামুড়া মহাকুমা হাসপাতালে নিয়ে আসে।তবে দ্বন্দ্বে রয়েছে পুলিশ। আত্মহত্যা নাকি রহস্যজনক খুন।
