গভীর রাতে অভিযান চালিয়ে নেশা সামগ্রী সহ কুখ্যাত নেশা কারবারিকে আটক করল পুলিশ

আপডেট প্রতিনিধি, আগরতলা, ০২ এপ্রিল || গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে নেশা সামগ্রী সহ নেশাকারবারীকে আটক করে রাজধানীর এন সি সি থানার পুলিশ। জানা যায়, এন সি সি থানা ওসি সুবিমল বর্মণ এবং এসডিপিও পিয়া মাধুরী মজুমদারের নেতৃত্বে বৃহস্পতিবার গভীর রাতে অভিযান চালিয়ে অভয়নগর মালঞ্চ এলাকা থেকে তুহিন চৌধুরী নামে এক কুখ্যাত নেশা কারবারিকে আটক করে। জানা যায়, তুহিন চৌধুরীর কাছ থেকে একটি গাড়ি যার ভেতর থেকে হিরোইন কৌটা সহ নানা সামগ্রী পাওয়া যায়। এই নেশা সামগ্রীর বাজার মূল্য আনুমানিক প্রায় দশ লক্ষ টাকা হবে বলে জানায় পুলিশ।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*