আপডেট প্রতিনিধি, আগরতলা, ০২ মে || গত ২৬শে এপ্রিল মাণিক্যকোর্ট ও গোলাপ বাগান বিয়ে বাড়ি কান্ডে তদন্ত শুরু হতেই পশ্চিম ত্রিপুরা জেলার জেলা শাসকের পদ থেকে অব্যাহতি চাইলেন ডঃ শৈলেশ কুমার যাদব। জানা যায়, রাজ্যের মুখ্যসচিব তাঁর আবেদন গ্রহণ করেছেন।
পশ্চিম ত্রিপুরা জেলার নতুন জেলা শাসক হয়েছেন রেভেল হেমেন্দ্র কুমার। তিনি বর্তমানে রাজ্যের শিল্প ও বাণিজ্য দপ্তরের অধিকর্তা হসেবে দায়িত্বভার গ্রহন করছেন।
রবিবার এক সাংবাদিক সম্মেলনে এই কথা জানান রাজ্যের শিক্ষামন্ত্রী রতন লাল নাথ।
