আপডেট প্রতিনিধি, আগরতলা, ০২ মে || রাজ্যে করোনা মোকাবিলায় আরও কড়া পদক্ষেপ নিল রাজ্য সরকার। আগামী ৪ঠা মে (মঙ্গলবার) থেকে আগরতলা সহ গোটা রাজ্যের শহর এলাকায় সন্ধ্যে ৬টা থেকে পরের দিন ভোর ৫টা পর্যন্ত নাইট কারফিউ ঘোষণা করা হয়। সরকারি অফিস সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত করা হয়েছে।
পাশাপাশি অফিসে ৫০ শতাংশ কর্মচারীদের উপস্থিত থাকার কথা ঘোষণা করেন রাজ্যের শিক্ষামন্ত্রী রতন লাল নাথ। রবিবার রাতে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে একথা জানান তিনি।
পাশাপাশি তিনি জানান, এই বিষয়ে রাজ্যের মূখ্য সচিব সোমবার একটি অফিসিয়াল গাইডলাইন বের করবে।
