দলীয় অসুস্থ কর্মীর খোঁজ খবর নিতে এবং জনগনের সাথে মত বিনিময় করলেন বাম যুব নেতা অরিন্দম

আপডেট প্রতিনিধি, আগরতলা, ০২ জুলাই || ১৪-বাধারঘাট বিধানসভা কেন্দ্রের শান্তি পল্লী গ্রামের বাসিন্দা সি আই টি ইউ এ.ডি.নগর রিকশা শ্রমিক ইউনিয়ন এর প্রাক্তন সদস্য দুলাল চন্দ্র দাস দীর্ঘ দিন ধরে অসুস্থ এবং বিছানায় শয্যাশায়ী। উনার একমাত্র ছেলে উত্তম দাস চাকুরিচ্যুত ১০,৩২৩ এর শিক্ষক। শুক্রবার উনার বাড়িতে যান বাম যুব নেতা DYFI ডুকলি বিভাগীয় কমিটির সম্পাদক অরিন্দম বিশ্বাস। তাদের পরিবারের খোঁজ খবর নেন তিনি।
এরপর চৌরঙ্গী যাদব মজুমদার পাড়ায় যান। অসুস্থ প্রদীপ দাসের বাড়িতে তাদের খোঁজ খবর নেয় এবং চৌরঙ্গী যাদব মজুমদার এলকার জনগনের সাথে মত বিনিময় করে। দীর্ঘ দিন পর বাম যুব নেতৃত্বকে পেয়ে সবাই খুশি। এদিন অরিন্দম বিশ্বাসের সাথে ছিল চৌরঙ্গী যাদব মজুমদার পাড়ার যুব নেতা অনুপম মজুমদার, জয়ন্ত দাস, শান্তুু দাস প্রমুখ।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*