আপডেট প্রতিনিধি, আগরতলা, ০২ জুলাই || রাজ্যে পেট্রোল ও ডিজেলের মূল্য অস্বাভাবিক ভাবে বৃদ্ধি পাওয়ায় ত্রিপুরা মোটর কর্মী সমিতির পক্ষ থেকে এক বিক্ষোভ মিছিল সংঘটিত হয়। শুক্রবার রাজধানীর মোটর স্ট্যান্ড এলাকায় এই বিক্ষোভ মিছিল করে ত্রিপুরা মোটর কর্মী সমিতির কর্মকর্তারা। পরবর্তী সময় পুলিশ তাঁদের মোটর স্ট্যান্ড এলাকা থেকে আটক করে নিয়ে যায়।
