আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৬ জুলাই || পূর্ব থানার অন্তর্গত মহেশষ খলা শ্যামা প্রসাদ কলোনির উড়িয়া পাড়ার ১৮ বছরের এক যুবক গত ১৭ দিন যাবৎ নিখোঁজ হয়ে আছে। নিখোঁজ যুবকের নাম মনোরঞ্জন উড়িয়া। বাবার নাম প্রয়াত স্বপন উড়িয়া। তার মার কাছ থেকে জানা যায়, ২০শে জুন, ২০২১ বাড়ি থেকে বেড়িয়ে যায় তার ছেলে মনোরঞ্জন উড়িয়া। আসার কথা ছিল দুই থেকে তিন দিনের মধ্যে। সে কাজে যাবে বলে তার মার কাছ থেকে বলে বেরিয়ে যায়। দুদিন পর ফোন করে তার মার সাথে কথাও বলেছে। তারপর থেকেই কোন খোঁজ খবর নেই। এমনকি মোবাইলও বন্ধ রয়েছেন বলে জানান মনোরঞ্জনের মা। প্রায় ১২ দিন পর পূর্ব থানায় নিখোঁজ ডায়েরি করে আসেন তার মা পুষ্প উড়িয়া। মঙ্গলবার ১৭ দিন পার হতে চলেছে কোন উপায় না পেয়ে সংবাদ মাধ্যমের কাছে তার ছেলের কথা তুলে ধরেন। পুলিশ এখনো নিখোঁজ যুবকের কোনো খোঁজ দিতে পারে নি।
