আপডেট প্রতিনিধি, বক্সনগর, ১৪ জুলাই || বক্সনগর এলাকায় ফরেস্ট রেঞ্জের উদ্যোগে বনমহোৎস উপলক্ষে বিভিন্ন জাগায় বৃক্ষরোপণ কর্মসূচী পালন করা হয়।
১৩ই জুলাই ছিল বনমহোসব আন্তর্জাতিক দিবস। মূখ্য বিষয় হল বন সৃজন ও পরিবেশ রক্ষা কর্মসূচির অঙ্গ। সোনামুড়া মহকুমার বন বিভাগের উচচ আধিকারিক এই মহকুমায় এক হাজার গাছের চারা রোপন করার জন্য বন মহোৎসবের দিনে পরিকল্পনা হাতে নিয়েছে এবং যথারীতি বৃক্ষরোপণও করেছেন। ‘গাছ লাগান প্রান বাচাঁন’ – স্লওগানকে সামনে রেখে বক্সনগর ফরেস্ট রেঞ্জ এর আধিকারিক বুলবুল দাসের নেতৃত্বে এবং উনার সহ কর্মীর সহযোগিতা ৩২৩টী বৃক্ষরোপণ করেছন। মঙ্গলবার সকাল এগারোটার সময় গোটা ব্লক এলাকার সমস্থ সরকারি প্রতিষ্ঠানে একই সময়ের মধ্যে বৃক্ষরোপণের কর্মসূচী গ্রহণ করা হয়েছে। বক্সনগর ব্লক আধিকারিক অফিসে পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সঞ্জয় সরকারের উদ্যোগে বিশালসংখ্যক গাছের চারা রোপন করা হয়েছে। এসময় সঙ্গে ছিলেন ফরেস্ট রেঞ্জার বি ডি ও ধৃতিশেখ রায়।বক্সনগর দ্ধাদশ শ্রেণী বিদ্যালয়ের এন এস এস ইউনিটের ছাত্র ও ছাত্রীরা। বন দপ্তরের সহযোগিতায় ৫০টি বৃক্ষরোপণ হয়। ছাত্র ছাত্রীদের সঙ্গে প্রধান শিক্ষক সদনন্দ দেবর্বমা, এস এম সির চেয়ারম্যান নজরুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবক শ্যামল কান্তি রায় উপস্থিত ছিলেন। তাছাড়া কমলনগর স্কুল, বি এস এফ কাম্প, কলমচৌড়া বি ওপি, বক্সনগর চাউলের গোডাউন, রহিমপুর এলাকায় ও সরকারি প্রতিষ্টানের মধ্যে বৃক্ষরোপণ করা হয়।
