বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ১৪ জুলাই || উত্তর তাকমা পঞ্চায়েতের শচীন্দ্র পাড়ায় গরু চুরির সন্দেহে এক যুবককে আটক করলো এলাকাবাসী। ঘটনার বিবরণে জানা যায়, মঙ্গলবার রাতে শান্তিরবাজার মহকুমার অন্তর্গত উত্তর তাকমা পঞ্চায়েতের শচীন্দ্র পাড়ায় বাসিন্দা কৃষ্ণ চন্দ্র নোয়াতিয়ার ২টি গরু চুরি হয় বলে অভিযোগ। পরবর্তী সময় এলাকাবাসী ঐ এলাকায় সন্দেহ জনক অবস্থায় থাকা এক যুবকে আটক করে। যুবকে আটক করার পাশাপাশি তার কাছ থেকে কিছু সংখ্যক নেশাসামগ্রী উদ্ধার করে এলাকাবাসী। ঘটনার পরবর্তী সময় খবর দেওয়া হয় মনপাথর ফাঁড়ী থানায়। ঘটনার খবর পেয়ে ফাঁড়ী থানার কর্মরত আরক্ষা দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে যুবকটিকে আটক করে থানায় নিয়ে যায়।
অপরদিকে একই রাতে পতিছড়ী ড্রপগেইট বাজারে প্রদীপ পালের মুদী দোকানে চুরি সংগঠীত করে নিশিকুটম্বের দল। দোকান মালিকের অভিযোগ রাত্রি বেলায় দোকানের ছাউনি কেটে দোকানে প্রবেশ করে চুরি সংগঠিত করলো নিশিকুটম্বের দল। বুধবার সকালবেলায় দোকানে গিয়ে ওজন মাপার ডিজিটাল পাল্লি নিখোঁজ দেখে সন্দেহ জাগে দোকানের মালিকের। অবশেষে দেখতে পায় দোকানের উপর টিনের ছাউনি ভগ্নদশায় রয়েছে। তিনি জানান, নিশিকুটম্বের দল দোকান থেকে কি কি জিনিষ নিয়েছে সঠিকভাবে বলতে পারছেনা। তবে দোকানে থাকা ওজন মাপার ডিজিটাল পাল্লি, ৩ বান্ডেল ফ্লেকের প্যাকেট ও কয়েক বান্ডেল বিড়ি নিয়ে পালিয়ে যায় নিশিকুটম্বুর দল।
