বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ১৪ জুলাই || বীরচন্দ্র এলাকায় জাতীয় সড়কে বাইক দুর্ঘটনায় আহত দু’জন। ঘটনার বিবরণে জানা যায়, বুধবার বিকেল আনুমানিক ৪টায় শান্তিরবাজার মহকুমার অন্তর্গত বীরচন্দ্র রাতাছড়া এলাকায় জাতীয় সড়কে টি আর ০১ এ ডি ৬৪৫২ নাম্বারের বাইক নিয়ন্ত্রন হারিয়ে দূর্ঘটনার কবলে পরে। এতেকরে বাইকে থাকা বাইক চালক ও বাইক আরোহী বাইক থেকে ছিটকে জাতীয় সড়কের পাশে পরে যায়। দূর্ঘটনার সঙ্গে সঙ্গে এলাকাবাসীরা খবর দেয় শান্তিরবাজার দমকল বাহীনির কর্মীদের। অভিযোগ, ঘটনার খবর পেয়ে দমকল বাহীনির কর্মীরা সময় মতো ঘটনাস্থলে পোঁছায়নি। যার ফলে আহত ব্যক্তিকে এলাকাবাসীরা স্থানীয় একটি মারুতি গাড়ী করে চিকিৎসার জন্য শান্তিরবাজার জেলা হাসপাতালে প্রেরন করে। এই দুর্ঘটনায় আহতদের নাম ও পরিচয় জানা যায়নি।
