আন্তর্জাতিক ডেস্ক ।। জিলের স্মরণকালের সবচেয়ে জনবহুল অঞ্চলগুলো দেশটির ৮০ বছরের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ খরার সম্মুখীন হয়েছে।
দেশটির পরিবেশমন্ত্রী ইজাবেলা টিজেইরা জানান, ১৯৩০ সালের পর এবারই সবচেয়ে খারাপ পরিস্থিতির শিকার সাও পাওলো, ও রিও ডি জেনেইরো শহর।
পরিস্থিতি মোকাবেলায় এই শহরগুলোকে জরুরি পানি সংরক্ষণের পরামর্শ দেন তিনি। রাজধানী ব্রাসিলিয়ায় খরা নিয়ে এক জরুরি বৈঠক শেষে এসব কথা জানান টিজেইরা।
এছাড়াও, চলমান পরিস্থিতিকে উদ্বেগজনক অভিহিত করে শিল্প ও কৃষি ব্যবস্থায় এর প্রভাব পড়তে পারে বলেও জানান তিনি। তীব্র খরায় অচল হয়ে পড়েছে দেশটির হাইড্রো-ইলেকট্রিক বাঁধগুলো। সঙ্কটময় পরিস্থিতির জন্য সরকারের দুর্বল পরিকল্পনাকেই দায়ী করছেন বিশেষজ্ঞরা।
