বক্সনগরে টাউন হলে গান্ধীজির ১৫২তম জন্ম জয়ন্তী উদযাপিত

আপডেট প্রতিনিধি, বক্সনগর, ০৩ অক্টোবর || ২রা অক্টোবর ছিল জাতির জনক মোহন দাস করম চাঁদ গান্ধীর ১৫২তম জন্ম বার্ষিকী। তারই অঙ্গ হিসেবে ভারতীয় জনতা পার্টির বক্সনগর মন্ডল কমিটির উদ্যোগে গান্ধীজির জন্ম জয়ন্তী উদযাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বক্সনগর কমিনিউটি হল ঘরে। বক্সনগর পরিবহন অফিস সংলগ্ন এলাকায় ঝাড়ু দিয়ে রাস্থাঘাট স্বচ্ছ ভারত অভিযানের মাধ্যমে পরিস্কার পরিচ্ছন্ন করেন বিজেপি’র বক্সনগর মন্ডলের নেতা নেত্রীরা। তারপর বাপুজীর প্রতিকৃতিতে মাল‍্যদান এবং প্রদীপ প্রজ্জলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। একে একে গান্ধীজীর প্রতিছবিতে পুস্পস্তবক দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন দলের বিভিন্ন শাখা সংগঠনের কার্যকর্তগণ। স্বাগত ভাষন প্রদান করেন ব্লক মন্ডল সভাপতি সুভাষচন্দ্র সাহা। খুদে শিশু শিল্পী তৃষা দাস সুন্দর একটি নৃত্য পরিবেশন করেন। উপস্থিত ছিলেন বক্সনগর আর ডি ব্লকের চেয়ারম্যান সঞ্জয় সরকার, সিপাহীজলা দক্ষিণ অংশের সহ-সভাপতি নির্মল কর, জেলা পরিষদ সদস্য সন্দীপ সিংহ রায়, তাছাড়া যুব, কৃষান, মাইনোরিটি সমস্ত মোর্চার সভাপতিসণ। সঞ্জয়সরকার উনার ভাষনের মাধ্যমে বলেন, বতর্মানে গান্ধীজীর ভাবধারা ও আদর্শকে পাথেয় করে চলতে হবে। বিশেষ করে গ্রামগঞ্জের উন্নয়ন তখনই সম্ভব হবে যে কোনো কাজে যুবকদের এগিয়ে আসতে হবে। যুব শক্তিই দেশ সমাজ গঠনে মুখ‍্য ভূমিকায় অবতীর্ণ হওয়া একান্ত জরুরী। তিনি ছিলেন অসাধারন ব‍্যক্তি। নিজের জীবন বিপন্ন করে দেশকে পরাধীনতার হাত থেকে মুক্ত করতে অনেক ধরনের আন্দোলন করেছেন। মানব প্রেমিক যাবতীয় অসপৃতাকে ঘৃণা করতেন। তিনি ছিলেন সত‍্য, ন‍্যায় ও অহিংসার প্রতিক।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*