গনতন্ত্রের জয়, খোয়াই পুর পরিষদের ১৫টি আসনই বিজেপি’র দখলে

গোপাল সিং, খোয়াই, ২৮ নভেম্বর || প্রত্যাশা মতই পৌর নির্বাচনে খোয়াই পুর পরিষদের সবকটি আসনেই বিজেপি প্রার্থীরাই জয়ী হলেন। শাসক দলের মতে আবারও এরাজ্যে গণতন্ত্রেরই জয় হলো। খোয়াই মুলত দ্বিমুখী প্রতিদ্বন্দ্বিতা ছিল শাসক দল বিজেপি’র সাথে সিপিএম এর। কিন্তু ভোটের লড়াইয়ে গণদেবতাদের রায় গেল বিজেপি প্রার্থীদের পক্ষেই। যদিও খোয়াই পুর পরিষদের ১৫টি আসনের মধ্যে ৭টি আসনেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয় বিজেপি মনোনিত প্রার্থীরা। বাকি ৮টি আসনে দ্বিমুখী লড়াইয়ে সবকটিতেই জয়ী হয়ে ১৫টি আসনের ১৫টিতেই জয়ী হয় বিজেপি মনোনিত প্রার্থীরা।

ওয়ার্ড নং-৩ঃ ঝর্ণা দেব বিশ্বাস (বিজেপি), ৭১৭ ভোট (জয়ী)।
রত্না চৌধুরী (সিপিএম), ১৪৫ ভোট।
ওয়ার্ড নং-৫ঃ স্বপ্না দত্ত (বিজেপি), ৬২৫ ভোট (জয়ী)।
রত্না চক্রবর্ত্তী (সিপিএম), ৯২ ভোট।
ওয়ার্ড নং-৬ঃ মৃত্যুঞ্জয় নাথশর্মা (বিজেপি), ৫৪২ ভোট (জয়ী)।
টুটন ঘোষ (সিপিএম), ১৫৭ ভোট।
ওয়ার্ড নং-১০ঃ উত্তম কুমার চক্রবর্তী (বিজেপি), ৭৫২ ভোট (জয়ী)।
কানন দত্ত (সিপিএম), ১১২ ভোট।
ওয়ার্ড নং-১১ঃ রুমা ধর (বিজেপি), ৬১৩ ভোট (জয়ী)।
জয়ন্তী ঘোষ (সিপিএম), ১৩২ ভোট।
ওয়ার্ড নং-১৩ঃ বর্ণালী দেব (দাস) (বিজেপি), ৬৯১ ভোট (জয়ী)।
জয়তী ভট্টাচার্য্য (সিপিএম), ১৯৪ ভোট।
ওয়ার্ড নং-১৪ঃ শঙ্কু পাল (বিজেপি), ৭১৫ ভোট (জয়ী)।
দেবাশীষ সরকার (সিপিএম), ২৪৫ ভোট।
ওয়ার্ড নং-১৫ঃ পিযুষ কান্তি বিশ্বাস (বিজেপি), ৬১৮ ভোট (জয়ী)।
সুব্রত দেব (সিপিএম), ২০১ ভোট।

এদিন সাত সকালেই গণনার ফলাফল ঘোষনা হতেই খোয়াইয়ের রাজপথ গেরুয়া আবিরে ভাসতে শুরু করে। বিজেপি’র জয়ী প্রার্থী থেকে শুরু করে স্থানীয় বিজেপি নেতৃত্বদের সাথে আমজনতা সামিল হয় সেই আনন্দ উৎসবে। জয়ের উল্লাসের মাঝেই নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে দেবাশীষ নাথ শর্মা বলেন, এই জয় গণতন্ত্রের জয়। এই জয়োচ্ছাসের পর পর শপথ গ্রহন অনুষ্ঠান শেষ হতেই খোয়াই পুর পরিষদ জনগণের স্বার্থে ব্যপকভাবে কর্মসূচি হাতে নেবে। মুলত রাজ্যের সর্বত্রই ‘সবকা সাথ, সবকা বিকাশ ও সবকা বিশ্বাস’ এর মন্ত্র নিয়েই জনগণের জন্য কাজ হচ্ছে। খোয়াই পুর পরিষদ বিগত দিনেও গোটা রাজ্যের মধ্যে নজির স্থাপন করেছে। আগামী দিনেও তা জারী থাকবে।
এদিন বিজেপি প্রার্থীদের ব্যপক জয়ে আবির খেলায় মাতলেন বিজেপি খোয়াই জেলা প্রভারী অমিত রক্ষিত, খোয়াই মন্ডল সভাপতি সুব্রত মজুমদার সহ স্থানীয় নেতৃত্বরা। সাথে সামিল হতে দেখা গেল পুর এলাকার শুভবুদ্ধি সম্পন্ন মানুষদেরও।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*