আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৩ ডিসেম্বর || শুক্রবার রাজ্য সচিবালয়ে ন্যাশনাল জেনেরিক ডকুমেন্ট রেজিস্ট্রেশন সিস্টেম এবং জিপিএস বেস্ট মোবাইল অ্যাপ্লিকেশন ফর ফরেস্ট পাট্টা ল্যান্ড ডেমারকেশন অ্যাপসের শুভ সূচনা করেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং। ভার্চুয়াল ভাবে বোতাম টিপে এদিন দুটি অ্যাপসের শুভ উদ্বোধন করেন তিনি। এসময় সচিবালয়ে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সহ রাজস্বমন্ত্রী এন সি দেববর্মা।
