একই দিনে পৃথক দুটি সড়ক দূর্ঘটনায় মৃত এক, আহত এক

বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ২৩ ডিসেম্বর || বাইখোড়া আলুর কোলস্টোর সংলগ্ন এলাকায় জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় প্রান হারালো এক যুবক। ঘটনার বিবরনে জানা যায়, শান্তিরবাজার মহকুমার অন্তর্গত বাইখোড়া আলুর কোলষ্টোর সংলগ্ন এলাকায় জাতীয় সড়কে বুধবার সন্ধ্যা আনুমানিক ৬ টায় টি আর টি ০৩ ১৩৭৭ নম্বরের বাস এক পথচারিকে সজোরে আঘাত করে। এতে করে পথচারী বাইখোড়া আনন্দ বৈদ্য পাড়ার বাসিন্দা রঞ্জীত ঘোষ ওরফে বধন (২৫) ঘটনাস্থলে প্রান হারায়। দুর্ঘটনার খবর পেয়ে দমকল বাহিনীর কর্মী ও আরক্ষা দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহ ময়নাতদন্তের জন্য শান্তিরবাজার জেলা হাসাপালে নিয়ে আসে।
পুলিশ বাস চালককে আটক করে বলে জানা যায়। এই দুর্ঘটনা সম্পর্কে এলাকাবাসীরা জানান, এই জায়গায় প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটে, তাই এলাকাবাসীরা প্রতিনিয়ত আতঙ্কের মধ্যদিয়ে দিন কাটাতে হচ্ছে। এই দুর্ঘটনা এরাতে প্রসাশন সঠিক পদক্ষেপ গ্রহণ করার জন্য বিশেষ আহব্বান জানান এলাকাবাসীরা। আগামী এক সপ্তাহের মধ্যে প্রসাশন সঠিক পদক্ষেপ গ্রহণ না করলে এলাকাবাসী আগামীদিনে বৃহত্তর আন্দোলনে সামিল হবে বলে জানান।
অপরদিকে একই দিনে জোলাইবাড়ী কাকুলিয়া ব্রীজ সংলগ্ন এলাকায় জাতীয় সড়কে যান দুর্ঘটনায় আহত হলো এক যুবক। জানা যায়, লক্ষীছড়ার বাসিন্দা প্রসনজিৎ মজুমদার (২১) টি আর ০৮ ডি ৬৮৪০ নাম্বারের বাইকে করে বাইখোড়া থেকে জোলাইবাড়ী যাবার পথে নিয়ন্ত্রন হারিয়ে দুর্ঘটনার কবলে পরে। দুর্ঘটনার সঙ্গে সঙ্গে জোলাইবাড়ীর দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহত যুবককে উদ্ধার করে চিকিৎসার জন্য জোলাইবাড়ী সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। জানা যায়, প্রসনজিৎ মজুমদার কর্মসুত্রে জোলাইবাড়ীর নারায়ন পাল পাড়ায় মামার বাড়ীতে থাকে। মামার নাম উত্তম পাল। একই দিনে পৃথক দুর্ঘটনায় সমগ্র শান্তির বাজার মহকুমা জুরে চাঞ্চল্যকর পরিবেশের সৃষ্টি হয়েছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*