বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ২৫ ডিসেম্বর || শিক্ষক বদলীর প্রতিবাদে কলসী দ্বাদশ শ্রেনী বিদ্যালয়ে তালা ঝুলালো বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা। ঘটনার বিবরনণ জানা যায়, শান্তিরবাজার মহকুমার অন্তর্গত কলসী দ্বাদশ শ্রেনী বিদ্যালয়ে কর্মরত শিক্ষক অমর চাঁদ দাসের বদলির আদেশ বের হয়েছে। শিক্ষক বদলীর কথা জানতে পেরে শুক্রবার প্রতিবাদে সমিল হয় বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা। প্রতিবাদ করার জন্য ক্লাস বয়কট করে বিদ্যালয়ে তালা লাগালো ছাত্র ছাত্রীরা। এই নিয়ে ছাত্র ছাত্রীরা সংবাদমাধ্যমের সামনে জানায়, বিদ্যালয়ে শিক্ষকের পরিবর্তে শিক্ষক দিতে হবে। বর্তমানে বিদ্যালয়ে প্রায় ৭০০ এর অধিক ছাত্র ছাত্রী রয়েছে। বিদ্যালয়ে শিক্ষকের সংখ্যা ১০ জন। তাই শিক্ষক বদলী হয়ে গেলে ছাত্র ছাত্রীদের আরো অসুবিধার সন্মুখিন হতে হবে। ছাত্র ছাত্রীদের অভিযোগ, বর্তমানে বিদ্যালয়ে সঠিকভাবে ক্লাস হয় না। এছারা বিদ্যালয়টি বিভিন্ন সমস্যায় জরজরিত। এরমধ্যে বিশেষ করে বিদ্যালয়ে ছাত্র ছাত্রীদের বসার সঠিক ব্যবস্থানেই। যার ফলে বাধ্য হয়ে ফ্লোরে বসে ছাত্র ছাত্রীদের ক্লাস করতে হয়। তাছারা বিদ্যালয়ে ব্লেক বোর্ডের লেখা সঠিকভাবে বুঝতে পারেনা ছাত্র ছাত্রীদের এমনটাই অভিযোগ। বিদ্যালয়ে বিশুদ্ধ পানীয় জল ও বিদ্যুৎতের সমস্যা রয়েছে বলে অভিযোগ ছাত্রছাত্রীদের। ছাত্র ছাত্রীদের অভিযোগের সত্যতা সংবাদমাধ্যমের সামনে স্বীকার করেন বিদ্যালয়ের শিক্ষক স্বপন সরকার। এখন দেখার বিষয় ছাত্র ছাত্রীদের আন্দোলনের প্রভাব দপ্তর কতটুকু প্রভাবিত হন। বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে ও শিক্ষক স্বল্পতা দূরীকরনে দপ্তর কি প্রকার পদক্ষেপ গ্রহণ করে।
