অঙ্গনওয়াড়ী কেন্দ্রে শিশুদের প্লাষ্টিকের চাউল দেওয়া হচ্ছে বলে অভিযোগ অভিবাবকদের

বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ২৫ ডিসেম্বর || তাকমা এডিসি ভিলেজের রবীন্দ্র দেবর্বমা পাড়া অঙ্গনওয়াড়ী কেন্দ্রে শিশুদের প্লাষ্টিকের চাউল দেওয়া হচ্ছে বলে অভিযোগ অভিবাবকের। ঘটনার বিবরণে জানা যায়, শান্তিরবাজার মহকুমার অন্তর্গত তাকমা এডিসি ভিলেজের রবীন্দ্র দেবর্বমা পাড়া অঙ্গনওয়াড়ী কেন্দ্রে শিশুদের প্লাষ্টিকের চাউল দেওয়া হচ্ছে। এই অভিযোগ এনে শিশুদের অভিবাবকরা অঙ্গনওয়াড়ী কেন্দ্রে গিয়ে বিক্ষোভ দেখানো শুরু করে। অভিবাবকরা সংবাদমাধ্যমের সন্মুখিন হয়ে অঙ্গনওয়াড়ী কেন্দ্রে দেওয়া চাউলগুলি প্লাষ্টিকের বলে অভিযোগ করেন। এখন দেখার বিষয় ঘটনার সত্যতা জাচাই করতে ও শিশুদের গুনগতমানের খাবার প্রদানে সংশ্লিষ্ট দপ্তর কি প্রকার পদক্ষেপ গ্রহণ করে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*