গোপন সংবাদের ভিত্তিতে নেশাকারবারীর বাড়িতে পুলিশের হানা, নিটফল জিরো

বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ২৮ ডিসেম্বর || শান্তিবাজার মহকুমার বিভিন্ন জায়গায় নেশাকারবারীরা ব্যাঙ্গের ছাতার ন্যায় ব্যবসায়ী প্রতিষ্ঠান গড়ে তুলছে। এই নেশাকারবারিদের আটক করতে অক্ষম পুলিশ। নেশাকারাবারীদের ফাঁদে পরে সর্বশান্ত হয়ে পরছে যুবসমাজ। নেশায় আসক্ত হবার জন্য যুবসমাজ বেছে নিচ্ছে চুরির পথ। এরই মধ্যে শান্তিরবাজার শহরের বগাফা রোডে একটি স্টেশনারি দোকানসহ বেশকিছু দোকানের আরালে নেশাকারবারীরা রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ। রবিবার রাতে শান্তিরবাজার মহকুমাবাসী অতিষ্ট হয়ে বগাফা রোড়স্থিত স্বপন মালাকার নামে এক নেশাকারাবারীকে আটক করার জন্য খবর দেয় শান্তিরবাজার থানায়। সুত্রের খবর অনুযায়ী পুশিশের আগমনের খবর বগাফা রোডের স্টেশনারী দোকানের আরালে অপর এক ব্যবসায়ী স্বপনের নিকট পৌঁছে দেয়। এতে করে স্বপন মালাকার বাড়ী থেকে পালিয়ে যায়। স্বপন মালাকারের অনুপস্থিতিতে পুলিশ বাড়ীতে তল্লাশি চালায়। দীর্ঘসময় তল্লাশি চালিয়ে খালি হাতে ফিরে যেতে হলো পুলিশকে। শান্তিরবাজারের সকল লোকজন চাইছে দ্রুততার সহিত এই সকল নেশাকারাবারীদের আটক করে নেশামুক্ত শান্তিরবাজার গড়ে তোলা হোক। এখন দেখার বিষয় নেশাকারবারীদের আটক করতে পুলিশ কি প্রকার পদক্ষেপ গ্রহণ করে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*