আপডেট প্রতিনিধি, বক্সনগর, ২৮ ডিসেম্বর || রহিম পুর পঞ্চায়েতের ২নং ওর্য়াডের গৌরাঙ্গ গলা এলাকার বাসিন্দা মিজান মিয়ার বসত ঘরটি বিদ্ধংসী আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে যায়। ঘটনার বিবরণে জানা যায়, মঙ্গলবার দুপুরে রান্নাঘরেই গ্যাস সিল ন্ডার ফেটে আগুন লাগে। অন্যান্য দিনের ন্যায় খাবার তৈরির সময়ই অঘটনটি সংঘটিত হয়েছে বলে জানা যায়। গ্যাস সিলিন্ডার ফাঁটার বিকট শব্দ শুনে পাড়া প্রতিবেশীরা ছুটে আসে। ভয়ংকর আগুনের লেলিহান শিখা দেখে কেউ কনো জিনিস পত্র বাচাতে পারেনি। আগুন লাগার সঙ্গে সঙ্গেই বিশালগড় ও সোনামুড়া ফায়ার সার্ভিস অফিসে খবর দেওয়া হয়। আগুন লাগার সংবাদ পেয়ে দ্রুতগতিতে অগ্নি নির্বাপক কর্মীরা এসেও ঘটনাস্থলে পৌঁছতে পারিনি। একমাত্র সরু রাস্তা এবং রাস্তার অবস্থা বেহাল ছিল বলে জানা যায়। জানা যায়, বাড়ির মালিক বিশাল ক্ষয়ক্ষতির শিকার হয়েছেন। প্রায় দশ লক্ষাধিক টাকা হবে। এমন কি জীবনের বহু মূল্যবান কাগজপত্রাদিও পুড়ে ছাড় খাঁড়। ঘরের সমস্থ আসবাবপত্র আগুনে পুড়ে ভস্মীভূত। বাড়ির মালিক মিজান মিয়ার কান্নাভেজা অশ্রু নয়নে রহিমপুরের আকাশ বাতাস ভারী হয়ে যায়।
বিশালগড় ও সোনামুড়া ফায়ার সার্ভিস দুটোই এসেছে কিন্তু দীর্ঘ ২৫ কিলোমিটার দূর দূরান্ত থেকে এসে আগুন নেভাতে অসমভব। গোটা বক্সনগর এলাকারবাসীর দীর্ঘদিনের দাবী একটি ফায়ার সার্ভিস অফিস বসানোর জন্য। বক্সনগর যদি ফায়ার সার্ভিসের অফিস থাকতো তা হলে আগুন লাগার সঙ্গে সঙ্গেই এসে আগুন নিয়ন্ত্রণে আনা সহজ হতো বলে একাংশের অভিমত। বর্তমান সরকার যাতে অতি দ্রুতগতিতে একটি ফায়ার সার্ভিস অফিস বসিয়ে বক্সনগরের সমস্থ অফিস এবং সাধারণ মানুষের জীবন, সম্পত্তি সুরক্ষা করে তার জন্য বিনম্র আবেদন জানিয়েছেন।
