আপডেট প্রতিনিধি, আগরতলা, ৩০ ডিসেম্বর || ১৯শে জানুয়ারি ককবরক দিবস। প্রত্যেক বছরের ন্যায় এই বছরও যথাযথ মর্যাদায় পালিত হবে এই দিনটি। আগামী ১৯শে জানুয়ারি, ২০২২ রাজ্য পালিত হবে ককবরক দিবস। এই ককবরক দিবসকে সামনে রেখে বুধবার ককবরক দিবস আয়োজক কমিটির সদস্যদের নিয়ে রাজধানীর বীরচন্দ্র লাইব্রেরীতে এক বৈঠক অনুষ্ঠিত হয়। এদিনের এই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী রতন লাল নাথ সহ সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা ও ককবরক দিবস আয়োজক কমিটির সদস্যরা।
