প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে রাজ্যভিত্তিক যুব উৎসবের সূচনা করলেন ক্রীড়ামন্ত্রী সুশান্ত চৌধুরী

আপডেট প্রতিনিধি, আগরতলা, ৩০ ডিসেম্বর || পশ্চিম ত্রিপুরা জেলা যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে রাজ্য ভিত্তিক যুব উৎসব ২০২১ অনুষ্ঠিত হয়। বুধবার দুপুরে আগরতলা মুক্তধারা অডিটোরিয়াম হলে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী সুশান্ত চৌধুরী, আগরতলা পুরো নিগমের মেয়র দীপক মজুমদার, পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের জিলা-সভাপতি অন্তরা দেব (সরকার), যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের সচিব শরদিন্দু চৌধুরী এবং অধিকর্তা সুবিকাশ দেববর্মা সহ অন্যান্যরা।
প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে রাজ্যভিত্তিক যুব উৎসব-২০২১ এর আনুষ্ঠানিক শুভ সূচনা করেন ক্রীড়া মন্ত্রী। যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে রাজ্যস্তরের এই যুব উৎসব প্রতিযোগিতায় ১৫ থেকে ২৯ বছর বয়সের ছেলে-মেয়েরা অংশ গ্রহণ করবে। যুব উৎসব প্রতিযোগিতায় বাংলা এবং ককবরক ভাষায় সমবেত লোক সঙ্গীত, সমবেত লোক নৃত্য, তবলা বাদন, হারমোনিয়াম বাদন, ইংরেজী ও হিন্দি ভাষায় তাৎক্ষণিক বক্তৃতা, একাঙ্ক নাটক, মনিপুরী নৃত্য, ভারতনাট্যম, কথক নৃত্য ও হিন্দুস্থানী উচ্চাঙ্গ সঙ্গীত পরিবেশন করা হবে বলে জানা যায়। এছাড়াও দু’টি করে সমবেত জনজাতি লোকনৃত্য পরিবেশিত হবে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*