আপডেট প্রতিনিধি, আগরতলা, ৩০ ডিসেম্বর || এম বি টিলা ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার এই সম্মেলনে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার এবং আগরতলা পুরনিগম এর ৩৯নং ওয়ার্ডের কাউন্সিলার অলক রায় সহ অন্যান্যরা। এদিনের এই সম্মেলনে আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার বক্তব্য রাখতে গিয়ে বলেন, এই এম বি টিলা বাজারকে আধুনিককরণ এবং বাজারের পরিকাঠামোকে আরো সুন্দর করার লক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে আগরতলা পুর নিগম।
