আপডেট প্রতিনিধি, আগরতলা, ৩০ ডিসেম্বর || যথাযথ মর্যাদায় ভারতের ছাত্র ফেডারেশনের ৫২’তম প্রতিষ্ঠা দিবস পালন করা হয়। বৃহস্পরিবার রাজধানীর মেলারমাঠস্থিত ছাত্র যুব ভবনে সংগঠনের পতাকা উত্তোলন এবং শহিদ বেদিতে মাল্যদানের মাধ্যমে প্রতিষ্ঠা দিবস পালন করা হয়। এদিন প্রতিষ্ঠা দিবস উদযাপন উপলক্ষে ছাত্র যুব ভবনে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়।
