আপডেট প্রতিনিধি, তেলিয়ামুড়া, ০৫ জানুয়ারি || সংবাদ সংগ্রহ করতে গিয়ে ‘নিউজ আপডেট অব ত্রিপুরা ডট কম’ এর সাংবাদিকের গাড়ি ভাংচুর, অল্পবিস্তর আহত সাংবাদিক। ঘটনা মঙ্গলবার বিকেলে বড়মুড়াস্থিত বড়মুড়া ইকোপার্কের পিকনিক স্পটে।
খবরে জানা যায়, তেলিয়ামুড়া থানা এলাকার বড়মুড়া ইকোপার্কের পিকনিক স্পটে বনভোজন করতে আসা হাওয়াই বাড়ি এলাকার বেশ কয়েকজন যুবককের সঙ্গে খয়েরপুর এলাকার বাসিন্দা সৌরভ শীল সহ তার সাঙ্গপাঙ্গদের সঙ্গে মদ্যপান নিয়ে ঝামেলা বাঁধে। পরিস্থিতি একটা সময় হাতাহাতিতে রূপ নেয়। সৌরভ সহ তার সাঙ্গপাঙ্গরা যে লাল রঙ্গের TR01 চ 3766 নম্বরের একটি ম্যাজিক গাড়ি নিয়ে বনভোজনে আসে সেই ম্যাজিক গাড়ির চালক হাওয়াই বাড়ি এলাকা থেকে বনভোজনে আসা যুবকদের সঙ্গে ঝামেলা হয় এবং শুরু হয় ইটপাটকেল ছোঁড়া ছুঁড়ি। এই সংবাদ পেয়ে ‘নিউজ আপডেট অব ত্রিপুরা ডট কম’ এর তেলিয়ামুড়া মহাকুমার প্রতিনিধি সাগর দেব সহ অন্য সাংবাদিকরা সেখানে পৌঁছতে আমাদের সাংবাদিকের গাড়ি লক্ষ্য করে সৌরভ শীলের নেতৃত্বে তার সাঙ্গপাঙ্গরা ইটপাটকেল ছুঁড়তে শুরু করে। এতে সাংবাদিক সাগর দেবের TR06 0510 নম্বরের লাল রঙ্গের অল্টো গাড়ী’টির সামনের এবং পেছনের দিকের কাঁচ ভেঙে যায়। তখন গাড়িতে থাকা সাংবাদিকের শরীরে, এতে অল্পবিস্তর আহত হয় কর্তব্যরত সাংবাদিক কাঁচের টুকরোর আঘাত লাগে। পরবর্তীতে তেলিয়ামুড়া থানার পুলিশ ম্যাজিক গাড়ি সহ গাড়ির চালককে আটক করে তেলিয়ামুড়া থানায় নিয়ে আসে।
প্রত্যেকটি বনভোজন স্পটে মদ্যপান নিষিদ্ধ থাকলেও বড়মুড়া ইকোলজিক্যাল পার্কে দেদার ভাবে মদ্যপান করে বনভোজন করতে আসা পর্যটকরা। সে ক্ষেত্রে পুলিশকে তেমনভাবে কোন প্রকার তৎপরতা দেখা যায় না।
পরবর্তীতে সাংবাদিক সাগর দেব জানায়, সৌরভ শীল সহ তার সঙ্গে থাকা সাঙ্গ-পাঙ্গদের বিরুদ্ধে তেলিয়ামুড়া থানায় মামলা করা হয়েছে।
