করোনা ভাইরাসের তৃতীয় ঢেউ ওমিক্রন প্রতিরোধে ১৫ থেকে ১৮ বছরের বয়সীদের মধ্যে টিকাকরন কর্মসূচী

বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ০৫ ডিসেম্বর || করোনা ভাইরাসের মহামারি দমনে কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার ও স্বাস্থ্য দপ্তরের কর্মীরা প্রতিনিয়ত নানান প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। করোনা ভাইরাসের তৃতীয় ঢেউ ওমিক্রনকে প্রতিরোধ করতে ইতিমধ্যে কেন্দ্রীয় সরকারের নির্দেশ অনুযায়ী মাঠে নেমেছেন স্বাস্থ্য দপ্তর। এই ভাইরাস দমনে মাক্স পরিধান ও সামাজিক দুরত্ব বজায় রেখে চলতে হবে তার পাশাপাশি একান্ত প্রয়োজন সঠিক সময়ে টিকাকরন করা। এই টিকাকরন সফল করতে সোমবার শান্তির বাজার স্বাস্থ্য দপ্তরের উদ্দ্যোগে শান্তির বাজার মহকুমায় ১৫ থেকে ১৮ বছরের বয়সীদের টিকাকরনের জন্য শান্তির বাজার সানফ্লাউয়ার ইংলিশ মিডিয়াম বিদ্যালয়কে বেছে নেওয়া হয়েছে। সোমবার সকাল ১০টায় আনুষ্ঠানিক ভাবে টিকাকরনের কাজের শুভআরম্ভ হয়। এই টিকাকরনে সানফ্লাউয়ার ইংলিশ মিডিয়াম বিদ্যালয়ের নবম ও দশম শ্রেনীর ছাত্র ছাত্রীদের টিকাকরন করা হয়। এই টিকাকরন সম্পর্কে সংবাদমাধ্যমের সামনে জানান, শান্তিরবাজার জেলা হাসাপাতালের চিকিৎসক ডাক্তার শান্তুনু দাস ও বিদ্যালয়ের প্রিন্সিপল গোপাল মল্লিক। এই টিকাকরনে ছাত্র ছাত্রীদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*