আপডেট প্রতিনিধি, বক্সনগর, ০৫ জানুয়ারি || বক্সনগর আর ডি ব্লকের অধিনে দীর্ঘ ছয়দিন ধরে সংকীর্তন ও নাম যজ্ঞ অনুষ্ঠান চলছে দক্ষিণ কলমচৌড়া এগিয়ে চল মাঠ প্রাঙ্গণে। ২০২১ সাল থেকে শ্রী শ্রী হরিনাম সংকীর্তনের শুভ সূচনা হয়ে ছিল এলাকাবাসীর হাত ধরে।৭০০ পরিবারের মধ্যে ধান চাউল সংগ্রহ করে এবং চাঁদা তুলে কীর্তন করে থাকে দক্ষিণ কলমচৌড়া কীর্তন কমিটির নেতৃত্বরা। ৩রা জানুয়ারি (সোমবার) গঙ্গা নিমন্ত্রনের মাধ্যমে মহানাম যজ্ঞে শুভ অধিবাস ও ঘট স্থাপনের ভোর অরুণ উদয় হইতে সংকীর্তন আরম্ভ। কীর্তন কমিটির সেক্রেটারি সমীর রায়, সভাপতি চিত্তরঞ্জন সরকার এবং ক্যাশিয়ার বিপ্লব বিস্বাস বলেন, আমরা শুধু কীর্তন নিয়েই থাকিনি সামাজিক অনেক কর্তব্যও করে থাকি।তার মধ্যে হল দরিদ্রতম লোকের মেয়েদের শুভ বিবাহে সাহায্য করে থাকি, তাছাড়া কচিকাঁচা শিশুদের মধ্যে আর্ট প্রতিযোগিতা এবং ক্যুইজ প্রতিযোগিতা, শঙখধবনি এবং উলুধনির মাধ্যমে সাধারণ মানুষের মনে আনন্দ দিয়ে থাকি। রাজ্যের এবং বহিঃরাজ্যের সুনামধন্য কীর্তনিয়া দল দ্ধারা সংকীর্তন পরিচালিত হয়।ধর্ম মানে শুধু মতবাদ নয়, ধর্ম মানে সাধনা সৎ হওয়া, আর সৎ কর্ম করা। একমাত্র ভগবানই পৃথিবীর পথ প্রদর্শক। নামই সমবল আর ভক্তিই বল।
আগামী ৭ই জানুয়ারি রোজ শুক্রবার বিকাল হইতে মহাপ্রসাদ বিতরণ করা হবে। উক্ত ধর্মীয় অনুষ্ঠানে সকলের মঙ্গল কামনা করে শ্রমদানে উপস্থিতিতে ও আন্তরিক প্রচেষ্টার মাধ্যমে সাফল্য মনডিত হোক এই কামনাই করছে দক্ষিণ কলমচৌড়া কীর্তন কমিটি।
