বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ২৩ জানুয়ারী || কন্যা সন্তানকে বর্তমান সমাজের অধিকাংশ লোকজনেরা অবহেলার নজরে দেখে। কিন্তু বর্তমান সমাজে এমন কিছু লোকজন রয়েছে যারা কন্যা সন্তানকে ঘরের লক্ষ্মী রূপে দেখে থাকেন। রবিবার এমন একটি চিত্র লক্ষ্য করা গেলো।
আজ ২৩ শে জানুয়ারী। নেতাজী সুভাষ চন্দ্রের জন্মদিন। এই মহৎ দিনে কন্যা সন্তানের নতুন জীবনের সুখ কামনা করে এক পারিবারিক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। শান্তিরবাজার মহকুমার অন্তর্গত উত্তর জোলাইবাড়ীর বাসিন্দা অপু দাসের উদ্দ্যোগে উনার বাসভবনে এক পারিবারিক রক্তদান ও বস্ত্রদান অনুষ্ঠানের আয়োজন করে শনিবার অপু দাসের মেয়ের শুভ বিবাহ সম্পন্ন হয়। মেয়ের নব দাম্পত্য জীবন সুখের আশায় পিতার এই ক্ষুদ্র প্রয়াস। এদিন রক্তদানে উনার পরিবারের ২১ জন সদস্য এগিয়ে আসলো।
এই রক্তদান সম্পর্কে শান্তিরবাজার জেলা হাসপাতাল থেকে রক্ত সংগ্রহ করতে আসা চিকিৎসক প্রগতি রিয়াং জানান, এই ধরনের উদ্দ্যোগ সকলকে গ্রহণ করা প্রয়োজন। অপু দাসের এই ধরনের উদ্দ্যোগকে চিকিৎসক সাধুবাদ জানান।
অপরদিকে অপু দাস জানান, উনার মেয়ে হবার পর উনার মনে এই ধরনের কর্মসূচী করার পরিকল্পনা ছিলো যা আজ বাস্তবায়িত হয়েছে। তাই কন্যা সন্তানকে অবহেলার চোখে না দেখে সকলকে আনন্দের সহিত এই ধরনের কর্মসূচীতে এগিয়ে আসার জন্য বিশেষ আহব্বান জানান। অপু দাসের উদ্দ্যোগে রক্তদানের পাশাপাশি এলাকার গরিব দুস্থ লোকজনদের বাছাই করে শীতবস্ত্র বিতরণ করা হয়। অপু দাসের এই ধরনের উদ্দ্যোগকে সকলে সাধুবাদ জানিয়েছেন।
