বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ২৩ জানুয়ারী || দক্ষিন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক জগদীশ নমঃ প্রতিনিয়ত লোকজনদের সুস্বাস্থ্য রাখতে স্বাস্থ্য দপ্তরগুলির প্রতি নজর রাখছেন। এরইমধ্যে দক্ষিন জেলার লোকজনদের সুস্থ্য রাখতে দক্ষিণ জেলার প্রতিটি পরিশোধিত পানীয় জলের কারখানায় গিয়ে অভিযান চালাচ্ছেন দক্ষিন জেলর মুখ্য স্বাস্থ্য আধিকারিক। রবিবার দক্ষিন জেলার বিলোনিয়া, সাব্রুম ও শান্তিরবাজার মহকুমার বাইখোড়ার একটি পরিশোধিত পানীয় জলের কারখানায় অভিযান চালায় খাদ্য দপ্তর ও স্বাস্থ্য দপ্তর। বাইখোড়ার বাইপাস সংলগ্ন এলাকায় ‘প্রতিভা একোয়া’ নামের পরিশোধিত পানীয় জলের কারখানার নামে বিগত দিনেও অনেক অভিযোগ ছিলো। এদিমের অভিযানে এই অভিযোগের সত্যতার খোঁজ পাওয়া গেলো। এই অভিযান সম্পর্কে দক্ষিন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক জগদীশ নমঃ জানান, দক্ষিন জেলা জুরে এদিন যে কয়েকটি পরিশোধিত পানীয় জল তৈরির কারখানা পরিদর্শন করেছেন তারমধ্যে সাব্রুমের পরিশোধিত পানীয় জল তৈরির কারখানার কাগজপত্র থেকে সবকিছু বৈধ রয়েছে। বাকিগুলির বৈধ কাগজপত্র নেই বলে জানান। অপরদিকে বাইখোড়ার প্রতিভা একোয়া জল তৈরির কারখানার কোনো প্রকারের বৈধ কাগজপত্র নেই বলে জানান। তার পাশাপাশি এই কারখানার পরিকাঠামোর দিক দিয়ে অনেক অনুন্নত এবং জলের মধ্যে বিভিন্ন প্রকারের ভাইরাস থেকে ব্যাকটেরিয়া, আয়রনের ভাগ অনেকটা বেশি বলে অভিযোগ করেন। এতে করে এই জল পান করলে লোকজন অসুস্থ হয়ে পরার আশঙ্কা থেকে যাবে। তাই স্বাস্থ্য দপ্তরের উদ্দ্যোগে এই জল তৈরির কারখানা বন্ধ করে দেওয়া হলো।
