আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৪ জানুয়ারি || গোপন খবরের ভিত্তিতে অভিযান চলিয়ে প্রচুর পরিমাণ নেশা সামগ্রী উদ্ধার করে পুলিশ। ঘটনা রাজধানীর ভট্টপুকুর বালুরচর এলাকায়। জানা যায়, রবিবার রাতে এ ডি নগর থানার ওসি সঞ্জীব লস্কর সহ আমতলী থানার এস ডি পিও আসিস দাশগুপ্তের নেতৃত্বে নারায়ন সরকার (৬৩) নামে এক ব্যক্তি এবং তার ছেলে রাকেশ সরকারের (৩১) বাড়িতে অভিযান চালিয়ে ৬৪ প্যাকেট হিরোইন উদ্ধার করে পুলিশ। যার বাজার মূল্য আনুমানিক ১ কোটি টাকা হবে বলে জানান এডিশনাল এসপি অনির্বাণ দাস।
