আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৩ জানুয়ারি || গোটা দেশের সাথে তাল মিলিয়ে রাজ্যেও যথাযথ মর্যাদায় পালম করা হয়। এদিন দেশ নায়ক নেতাজী সুভাষ চন্দ্র বসুর ১২৬’তম জন্মজয়ন্তী উদযাপন করা হয় আগরতলা নেতাজী সুভাষ বিদ্যায়তনে। এসময় উপস্থিত ছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী রতন লাল নাথ সহ নেতাজী বিদ্যানিকেতন এর শিক্ষক-শিক্ষিকা এবং ছাত্র ছাত্রীরা। কোভিড বিধি মেনে হয় এই অনুষ্ঠান বলে জানা গেছে।
