কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সফর ঘিরে শহরে আঁটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থা, স্বামী বিবেকানন্দ ময়দানে দিনভর রাজ্য প্রশাসনের শেষ প্রস্তুতি

আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৭ মার্চ || ৮ই মার্চ (মঙ্গলবার) রাজ্য সফরে আছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সফর ঘিরে ইতিমধ্যেই আঁটোসাঁটো করা হয়েছে আগরতলা শহরের নিরাপত্তা ব্যবস্থা। উনার সফর নিয়ে সোমবার দিনভর রাজ্য প্রশাসনের শেষ প্রস্তুতি চলছে রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দানে। জানা যায়, এদিন রাজ্যে এসে রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দানে রাজ্যবাসীর উদ্দেশ্যে ভাষণ রাখবেন তিনি। সেই জন্যই গোটা স্বামী বিবেকানন্দ ময়দান সাজিয়ে তোলা হয়েছে বিজেপি পতাকা ও গেরুয়া ফ্লেগ ফেস্টুন দিয়ে। সেই সাথে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*