আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৭ মার্চ || ১৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে রাজ্যের মুখ্যসচিবের নিকট গণডেপুটেশন প্রদান করে ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেস। তারই অঙ্গ হিসাবে মঙ্গলবার রাজধানী আগরতলা শহরের বিভিন্ন পথে বিক্ষোভ মিছিল করে ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের পক্ষ্য থেকে। এরপর রাজ্যের মুখ্যসচিবের নিকট প্রদান করা হয় গণডেপুটেশন।
